RSS

আল্লাহ আমাকে দান করেছেন সামর্থ্য

খাইতে বসে আম্মাকে বললাম, "আম্মা ঠিক করেছি এই বার ঈদে একটা গরীব লোককে সাহায্য করব। ভাবতেছি কাওকে একটা রিক্সা কিনে দিব"

আম্মা সাথে সাথে বললেন, সাহায্য করবা ভাল কথা কিন্তু টাকা কথায় ? যখন নিজে রুজি করবা তখন যত ইচ্ছা সাহায্য করিও ।

আমি বললাম, ঠিক আছে বুঝলাম এখন টাকা নাই, কিন্তু সামর্থ্য তো আছে । টাকা কালেক্ট করে কারও সাহায্য করার সামর্থ্যটুকু আল্লাহ আমাকে দান করেছেন । নিজের টাকায় সাহায্য করতে না পারি কিন্তু সবাইকে নিয়ে ভাল কিছু করার সামর্থ্য টুকু আল্লাহ আমাকে দান করেছেন। আর আমি এই দায়িত্ব থেকে পিছু হাটতে চাই না...

আমার এই কথা আম্মা বুঝলেও এখন কথা হচ্ছে আমরা কি বুঝতে পারছি ? কোন সুপার হিরো পেন্টের উপর লাল জাঙ্গি পড়ে আসমানে উড়তে উড়তে এসে তো আমাদের সমস্যা সমাধান করে দিয়ে যাবে না, তাই না ? যা করতে হবে তা আমাদেরকেই করতে হবে। আল্লাহ এই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আর এখন সময় দায়িত্ব বুঝে নেয়ার । নিজে কিছু করতে পারছি না তো কি হয়েছে ? অন্যদেরকে সাথে নিয়ে কিছু করার সামর্থ্য টুকু অন্তত আছে, তাই না ?

এই কথা ভেবে আমারাও এবারের ঈদে কিছু একটা করার চেষ্টায় আছি। ইনশাআল্লাহ, ভাল কিছু একটা করতে পারব । :)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

রমজান ওজন কমানোর জন্য নয়, গুনাহ কমানোর জন্যে

প্রায় প্রত্যেকদিন বিকেলে রহমান সাহেব ছেলেকে নিয়ে যান পার্কে । কিছুক্ষণ ছেলের সাথে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে বাসায় আসেন । একদিন ছেলের সাথে ফুটবল খেলে ক্লান্ত হয়ে রহমান সাহেব বাসায় ফিরছিলেন। 

রাস্তার ধারে ওজন মাপার মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে এক ছেলে।

ছেলে বাবাকে নিয়ে গেল সেখানে। বলল, "বাবা তুমি তো অনেক মোটা হয়ে গেছ, দেখি তোমার ওজন কত"

রহমান সাহেব মেশিনের উপর দাঁড়ালেন । মেশিনে রহমান সাহেবের ওজন দেখে ছেলে অবাক হয়ে মাথায় হাত দিয়ে বলল,

"আল্লাহ !!! ১০০ কেজি ? তুমি তো বলের মত মোটা হয়ে যাচ্ছ । আর কয়েকদিন পরে তো ফুটে যাবা "
রহমান সাহেব বললেন, "চিন্তা কর না বাবা, সামনে রোজা আসতেছে তো , একবারে শুকিয়ে যাব"

এই বলে রহমান সাহেব ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন ।

রোজা শেষ হয়ে গেল। রহমান সাহেব ছেলেকে নিয়ে সেই একই পথে হাটছিলেন তখন ছেলে বলল, " আব্বু রোজা তো শেষ, এই বার তোমার ওজন মাপি, দেখি কতটুকু কমলো"

এবার ছেলে আরও অবাক হয়ে মাথায় হাত দিয়ে বলল, "আল্লাহ !!! আব্বু তোমার তো আরও দশ কেজি ওজন বাড়ছে । ইফতার আর সেহরিতে কি খাও ? লোহা ? :v :v :v

[] মূল কথা হচ্ছে "রমজান ওজন কমানোর জন্য নয়, গুনাহ কমানোর জন্যে"

Ohnish Films এর এই ভিডিওটা খুব ভাল লাগলও । যেহেতু সবাই ভিডিও দেখে না তাই লিখিত আকারে দিলাম কাহিনীটা।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

আমি কেন আর্জেন্টিনার সাপোর্টার

আমি কেন আর্জেন্টিনার সাপোর্টার :P

কোন কালেই খেলার প্রতি আমার আগ্রহ খুব একটা ছিল না। ইচ্ছে হলে দেখতাম আর ইচ্ছে না হলে দেখতাম না। খেলা দেখার প্রতি আগ্রহ বেশি জাগত স্কুলে পড়াকালে। পড়তে বসেছি তখন যদি খেলা শুরু হত তাহলে খেলা দেখার বাহানায় পড়া থেকে কাল্টি মারতাম। পড়া লেখা কাল্টি মেরে খেলা দেখা সে এক অন্যরকম আনন্দ ছিল।

তো একদিন আমি আমার চাচাতো ভাইদের সাথে গাড়িতে করে ফুপুর বাসায় যাচ্ছিলাম। সিলেট থেকে মৌলভীবাজারে। তখন আমি ছিলাম পিচ্চি পুলা । ফুটবলের "ফ" অথবা "F" কি তাও হয়ত বুঝতাম না। তখন হয়ত ১৯৯৪ অথবা ১৯৯৮ এর ফিফা ওয়ার্ল্ড-কাপ চলছিল। ভাইদের মধ্যে তুমুল তর্ক হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে । আমি তখন কোন দল সাপোর্ট করতাম না কারণ আমি তখন ফুটবল খেলাই বুঝতাম না, সাপোর্ট করা তো অনেক দুরের বিষয়।

ব্রাজিল পক্ষের ভাইরা আমাকে ব্রাজিলের গুণাবলী বলছিলেন যাতে আমি ব্রাজিল সাপোর্টার হয়ে যাই আর আর্জেন্টিনা পক্ষের ভাইরা আমাকে আর্জেন্টিনার গুণাবলী বলছিলেন । তখন এক ভাই আমারে গাড়ির জানালা দিয়ে দেখিয়ে বললেন, ভাল করে দেখ, ব্রাজিলের পতাকা বেশি না আর্জেন্টিনার পতাকা বেশি ?

আমি দেখলাম আর্জেন্টিনার পতাকা বেশি... এবং সেই তখন থেকেই আমি অফিসিয়ালি আর্জেন্টিনার সাপোর্টার। :P

[ আমি এখনও খেলা খুব যে আগ্রহ নিয়ে দেখি তা না, আর্জেন্টিনার যদি কোন ফালতু সাপোর্টার হয়ে থাকে তাহলে আমি তাদের অন্যতম ]

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Pray for Gaza & syria

আমি আপনাদের কাছে অর্থ চাইব না শুধু চাইব আপনাদের জীবন থেকে অল্প কিছু সময় খরচ করে গাযায় এবং সিরিয়ার সকল অসহায় ভাই-বোন এবং শিশুদের জন্য দো'আ করুন ।

আল্লাহ'র দোহাই লাগে তাদের জন্য আপনার দুই হাতটা তুলুন । আমরা যেখানে ফুটবল বিশ্বকাপ নিয়ে মেতে উঠেছি সেখানে একের পর এক হত্যা কাণ্ড চালানো হচ্ছে আমাদের মুসলিম ভাই-বোন এবং শিশুদের উপর। ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে । আর আমরা নিশ্চুপ !!!

আল্লাহ'র দোহাই লাগে, নিশ্চুপ হয়ে বসে থাকিয়েন না ।
দু রাকাত নফল নামাজ পড়ে আপনার দুইটা হাত তুলুন তাদের জন্য । আর নিশ্চয়ই আমাদের দো'আ আল্লাহ ভেস্তে যেতে দিবেন না। আমাদের দো'আ আল্লাহ কবুল করবেন। এবং ইনশাআল্লাহ আমদের ভাই-বোনদের জয় সুনিশ্চিত ।

হে আল্লাহ আমাদের ভাই-বোনদের কুরবানি কবুল করুন । হে আল্লাহ, আমাদের মজলুম ভাই-বোনদের কষ্টকে সহজ করে দিন । হে আল্লাহ আমাদের মজলুম ভাই-বোনদেরকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুন। হে আল্লাহ মুসলিম উম্মাহকে এক হওয়ার তৌফিক দান করুন । হে আল্লাহ মুসলিম উম্মাহের উপর জয় সুনিশ্চিত করে দিন।

আমিন ...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

আমার গায়ের রঙ কালা

পাশের বাসার পিচ্চি মেয়েটা আমারে অপমান করছে :(
বয়স ১১ কি ১২ হবে কিন্তু কথা বলতে শুরু হইলে আল্লাহ'র বিশেষ রহমত ছাড়া পিচ্চির কথা বন্ধ হয় না।

গতকাল বিকেলে। আমি আর আম্মা বারান্দার সিঁড়িতে বসে গল্প করছিলাম। তখন দরজা খোলে বের হয়ে এলো মেয়েটা। আমাদেরকে দেখে বলে:

- মা আর পুত এখানে বসে বসে কি করেন ?

আম্মা বলল, মা পুত গল্প করি

তারপর মেয়েটা আমারে বলে কি জানেন ? মেয়েটা বলে,
- কাইলকা খালার কম্পুটারে আপনের ছবি দেখছি মামা । আপনে যে কালা ছিলেন । আপনে কি সাবন দিয়ে গোসল করইন না ? আগেও কালা ছিলেন এখনও কালা। আমি বাড়ি থাইকা আইছিলাম তখন কালা ছিলাম, এখন সাবন দিয়া ডলা দিয়া সাদা হই গেছি... দেখছইন ?

পিচ্চির কথা শুনিয়া আমার তো পুরাই মাথা নষ্ট । বলে কি এই মাইয়া ?
এ জীবনে আর কত অপমান সহ্য করুম বলেন ?
পিচ্চিরাও এই কালা রঙ নিয়া টিটকারি মারে :(

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

আমাদের চারটি সম্পদ

আজকে এক রাজার এক ইংরেজি কাহিনী পড়লাম । কাহিনীটা খুব একটা ভালো না লাগলেও কাহিনীর পরের অংশটুকু অত্যন্ত ভালো লেগেছে তাই কষ্ট করে বাংলায় অনুবাদ করে শেয়ার করতে হলঃ

একদা এক রাজা ছিলেন যিনি চারটি বিবাহ করেছিলেন।
[] চতুর্থ স্ত্রীকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং সবচেয়ে দামি এবং মূল্যবান গহনা এবং পোশাক আশাক দিয়ে সাজিয়ে রাখতেন ।
[] তৃতীয় স্ত্রীকে তিনি ভালোবাসতেন এবং বিভিন্ন রাজ্যে যাতায়াত কালে সঙ্গে নিয়ে যেতেন। কিন্তু তিনি ভয় করতেন, একদিন সে উনাকে ফেলে রেখে চলে যাবে।
[] দ্বিতীয় স্ত্রীকেও তিনি ভালবাসতেন। রাজ্যের যে কোন কাজে দ্বিতীয় স্ত্রীর পরামর্শ নিতেন । দ্বিতীয় স্ত্রী রাজাকে উনার ধন-সম্পদ গুছিয়ে রাখতে সাহায্য করতেন ।
[] প্রথম স্ত্রী রাজার সেবায় সবসময় নিয়োজিত থাকত এবং অনেক ভালবাসত অথচ রাজা প্রথম স্ত্রীকে ভালবাসতেন না। প্রথম স্ত্রী রাজার অবহেলিত স্ত্রী ছিলেন ।

একদিন রাজার শরীর খারাপ হয়ে পড়ে এবং বুঝতে পারেন উনার কাছে খুব একটা সময় নেই । তিনি ভাবতে লাগলেন তিনি মারা গেলে একা হয়ে যাবেন ।

[] তাই তিনি চতুর্থ স্ত্রীকে জিজ্ঞেস করলেন:
- "আমি তোমাকে অনেক বেশি ভালবেসেছি, অনেক খেয়াল রেখেছি, অনেক সম্পদ দিয়েছি কিন্তু এখন যখন আমি মারা যাচ্ছি তুমি কি আমার সাথে যাবে ?"
-- সম্ভব না ! এই বলেই চতুর্থ স্ত্রী বের হয়ে গেল ...

[] রাজা তৃতীয় স্ত্রীকে জিজ্ঞেস করলেন:
- আমি আমার সারাটা জীবন তোমাকে ভালবেসেছি,  এখন যখন আমি মারা যাচ্ছি তুমি কি যাবে আমার সাথে ?
-- না, তুমি মারা যাচ্ছ, আমি তো মারা যাচ্ছি না, আমার জীবন এখনও বাকি আছে

[] তারপর রাজা দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞেস করলেন:
- আমি তোমাকে ভালবেসেছি এবং যে কোন সাহায্যের দরকার পড়লে আমি তোমার কাছেই এসেছি এবং তুমি আমাকে কখনও ফিরিয়ে দেও নাই। এখন আমি মারা যাচ্ছি, আমি চাই তুমি আমার সাথে চল ...
-- i am sorry , আমি এইবার তোমাকে সাহায্য করতে পারবও না । যদি তুমি চাও তাহলে তোমার লাশ কবর পর্যন্ত নেয়ার ব্যবস্থা করতে পারি ।

ঠিক তখন প্রথম স্ত্রী বলে উঠলেন:
- আমি যাব তোমার সাথে, যেখানেই তুমি যাবে আমি যাব তোমার সাথে । রাজা ফিরে দেখলেন উনার প্রথম স্ত্রীকে । যাকে তিনি সবসময় শুধুই অবহেলা করেছেন,  যার কোন খেয়াল রাখেন নাই সে স্ত্রী উনার সাথে যেতে চায় ।
- রাজা বললেন: আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিও । তোমাকে বুঝতে অনেক দেরি হয়ে গেছে...

আমাদের প্রত্যেকের কাছেও এমন চারটা মূল্যবান এবং অতি-প্রিয় কিছু জিনিস আছে ।

[] আমাদের চতুর্থ সম্পদ হচ্ছে আমাদের শরীর । যাকে আমরা খুব বেশি ভালোবাসি । সুন্দর পোশাক পড়ে সৌন্দর্য বাড়াই, এবং অনেক টাকা খরচ করে শরীরের যত্ন নেই । কিন্তু মৃত্যুর সাথে সেই শরীর আমাদের ছেড়ে চলে যায়
[] আমাদের তৃতীয় সম্পদ হচ্ছে আমাদের অর্জিত সম্পত্তি এবং মান-সম্মান এবং অর্থ । যা মৃত্যুর সাথে সাথে আমাদেরকে ত্যাগ করে ।
[] আমাদের দ্বিতীয় সম্পদ হচ্ছে আমাদের পরিবার, আত্মিয় এবং বন্ধু-বান্ধব । মৃত্যুর পর যারা শুধুই কবর পর্যন্ত নিয়ে যাবে ।
[] এবং প্রথম সম্পদ হচ্ছে আমাদের আত্মা, আমাদের প্রাণ । অর্থ, ক্ষমতা এবং আরাম আয়েসের পেছনে ছুটতে গিয়ে যে সম্পদকে আমরা সারাজীবন ধরে অবহেলা করি, সেই সম্পদ শেষপর্যন্ত আমাদের সাথে থাকে এবং মৃত্যুর পরেও আমাদের সাথে যাবে।

#শেষ_কথাঃ নিজেকে জানুন নিজেকে চিনুন এবং নিজেকে ভালবাসুন..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ইসলাম এবং সমাজ

শখ ছিল চাচা চৌধুরীর মত গোঁফ লম্বা করার । তাই গোঁফ লম্বা করতে শুরু করলাম। তখন সোসাইটি (society) আমার উপর ঝাঁপিয়ে পড়ল আমাকে বুঝাতে যে, গোঁফ রাখা ইসলামে নিষেধ । গোঁফে লাগা পানি পান করা হারাম । যেহেতু সোসাইটি সঠিক ছিল তাই আল্লাহ'র ভয়ে গোঁফ কেটেই ফেললাম ।

কিন্তু যখন দাড়ি রাখা শুরু করলাম তখন সোসাইটি আবার আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমাকে বলতে লাগলও দাড়ি কেটে ফেল, দেশের অবস্থা ভাল নয়, তোমারে জঙ্গি লাগে, এত অল্প বয়সে দাড়ি রাখলে কোন মেয়ে বিয়ে করবে না এবং বিভিন্ন হাবিজাবি কথাবার্তা ...

যেহেতু এ বেপারে সোসাইটি সঠিক নয়, তাই মানতে পারলাম না। দাড়ি শুধুই রেখেছি আল্লাহ'রে খুশি করার জন্য। দাড়ি রাখলে আমারে তেলাপোকা লাগুক অথবা গাঁগাঁ ভুতু লাগুক অথবা জঙ্গি লাগুক তাতেও যদি আল্লাহ খুশি হয় তাতেই আমার চলবে।

তাই একটা কথা মনে রাখবেন:
জীবন চলাকালে অনেক কিছুই শুনতে হবে অনেক কিছুই করতে হবে। কেও যদি ভাল কথা বলে তাহলে ঠিক আছে আর কেও যদি মন্দ কথা বলে তাহলে তার সাথে তর্ক না করে শুধু তার সেই কথাকে এড়িয়ে চলুন। দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে।

[] মূল কথা হচ্ছে: আগে বুঝুন ভাবুন তারপর ঠিক করেন কি করবেন। লোকজন কি বলল তা মন দিয়ে শুনুন এবং ভাবুন আপনি যা শুনেছেন তা কি ঠিক না বেঠিক ? যদি ঠিক হয় তাহলে মানুন এবং যদি ঠিক না হয় তাহলে এড়িয়ে চলুন ।

#chose_your_way_carefully

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS