RSS

আল্লাহ আমাকে দান করেছেন সামর্থ্য

খাইতে বসে আম্মাকে বললাম, "আম্মা ঠিক করেছি এই বার ঈদে একটা গরীব লোককে সাহায্য করব। ভাবতেছি কাওকে একটা রিক্সা কিনে দিব"

আম্মা সাথে সাথে বললেন, সাহায্য করবা ভাল কথা কিন্তু টাকা কথায় ? যখন নিজে রুজি করবা তখন যত ইচ্ছা সাহায্য করিও ।

আমি বললাম, ঠিক আছে বুঝলাম এখন টাকা নাই, কিন্তু সামর্থ্য তো আছে । টাকা কালেক্ট করে কারও সাহায্য করার সামর্থ্যটুকু আল্লাহ আমাকে দান করেছেন । নিজের টাকায় সাহায্য করতে না পারি কিন্তু সবাইকে নিয়ে ভাল কিছু করার সামর্থ্য টুকু আল্লাহ আমাকে দান করেছেন। আর আমি এই দায়িত্ব থেকে পিছু হাটতে চাই না...

আমার এই কথা আম্মা বুঝলেও এখন কথা হচ্ছে আমরা কি বুঝতে পারছি ? কোন সুপার হিরো পেন্টের উপর লাল জাঙ্গি পড়ে আসমানে উড়তে উড়তে এসে তো আমাদের সমস্যা সমাধান করে দিয়ে যাবে না, তাই না ? যা করতে হবে তা আমাদেরকেই করতে হবে। আল্লাহ এই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আর এখন সময় দায়িত্ব বুঝে নেয়ার । নিজে কিছু করতে পারছি না তো কি হয়েছে ? অন্যদেরকে সাথে নিয়ে কিছু করার সামর্থ্য টুকু অন্তত আছে, তাই না ?

এই কথা ভেবে আমারাও এবারের ঈদে কিছু একটা করার চেষ্টায় আছি। ইনশাআল্লাহ, ভাল কিছু একটা করতে পারব । :)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

রমজান ওজন কমানোর জন্য নয়, গুনাহ কমানোর জন্যে

প্রায় প্রত্যেকদিন বিকেলে রহমান সাহেব ছেলেকে নিয়ে যান পার্কে । কিছুক্ষণ ছেলের সাথে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে বাসায় আসেন । একদিন ছেলের সাথে ফুটবল খেলে ক্লান্ত হয়ে রহমান সাহেব বাসায় ফিরছিলেন। 

রাস্তার ধারে ওজন মাপার মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে এক ছেলে।

ছেলে বাবাকে নিয়ে গেল সেখানে। বলল, "বাবা তুমি তো অনেক মোটা হয়ে গেছ, দেখি তোমার ওজন কত"

রহমান সাহেব মেশিনের উপর দাঁড়ালেন । মেশিনে রহমান সাহেবের ওজন দেখে ছেলে অবাক হয়ে মাথায় হাত দিয়ে বলল,

"আল্লাহ !!! ১০০ কেজি ? তুমি তো বলের মত মোটা হয়ে যাচ্ছ । আর কয়েকদিন পরে তো ফুটে যাবা "
রহমান সাহেব বললেন, "চিন্তা কর না বাবা, সামনে রোজা আসতেছে তো , একবারে শুকিয়ে যাব"

এই বলে রহমান সাহেব ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন ।

রোজা শেষ হয়ে গেল। রহমান সাহেব ছেলেকে নিয়ে সেই একই পথে হাটছিলেন তখন ছেলে বলল, " আব্বু রোজা তো শেষ, এই বার তোমার ওজন মাপি, দেখি কতটুকু কমলো"

এবার ছেলে আরও অবাক হয়ে মাথায় হাত দিয়ে বলল, "আল্লাহ !!! আব্বু তোমার তো আরও দশ কেজি ওজন বাড়ছে । ইফতার আর সেহরিতে কি খাও ? লোহা ? :v :v :v

[] মূল কথা হচ্ছে "রমজান ওজন কমানোর জন্য নয়, গুনাহ কমানোর জন্যে"

Ohnish Films এর এই ভিডিওটা খুব ভাল লাগলও । যেহেতু সবাই ভিডিও দেখে না তাই লিখিত আকারে দিলাম কাহিনীটা।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

আমি কেন আর্জেন্টিনার সাপোর্টার

আমি কেন আর্জেন্টিনার সাপোর্টার :P

কোন কালেই খেলার প্রতি আমার আগ্রহ খুব একটা ছিল না। ইচ্ছে হলে দেখতাম আর ইচ্ছে না হলে দেখতাম না। খেলা দেখার প্রতি আগ্রহ বেশি জাগত স্কুলে পড়াকালে। পড়তে বসেছি তখন যদি খেলা শুরু হত তাহলে খেলা দেখার বাহানায় পড়া থেকে কাল্টি মারতাম। পড়া লেখা কাল্টি মেরে খেলা দেখা সে এক অন্যরকম আনন্দ ছিল।

তো একদিন আমি আমার চাচাতো ভাইদের সাথে গাড়িতে করে ফুপুর বাসায় যাচ্ছিলাম। সিলেট থেকে মৌলভীবাজারে। তখন আমি ছিলাম পিচ্চি পুলা । ফুটবলের "ফ" অথবা "F" কি তাও হয়ত বুঝতাম না। তখন হয়ত ১৯৯৪ অথবা ১৯৯৮ এর ফিফা ওয়ার্ল্ড-কাপ চলছিল। ভাইদের মধ্যে তুমুল তর্ক হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে । আমি তখন কোন দল সাপোর্ট করতাম না কারণ আমি তখন ফুটবল খেলাই বুঝতাম না, সাপোর্ট করা তো অনেক দুরের বিষয়।

ব্রাজিল পক্ষের ভাইরা আমাকে ব্রাজিলের গুণাবলী বলছিলেন যাতে আমি ব্রাজিল সাপোর্টার হয়ে যাই আর আর্জেন্টিনা পক্ষের ভাইরা আমাকে আর্জেন্টিনার গুণাবলী বলছিলেন । তখন এক ভাই আমারে গাড়ির জানালা দিয়ে দেখিয়ে বললেন, ভাল করে দেখ, ব্রাজিলের পতাকা বেশি না আর্জেন্টিনার পতাকা বেশি ?

আমি দেখলাম আর্জেন্টিনার পতাকা বেশি... এবং সেই তখন থেকেই আমি অফিসিয়ালি আর্জেন্টিনার সাপোর্টার। :P

[ আমি এখনও খেলা খুব যে আগ্রহ নিয়ে দেখি তা না, আর্জেন্টিনার যদি কোন ফালতু সাপোর্টার হয়ে থাকে তাহলে আমি তাদের অন্যতম ]

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Pray for Gaza & syria

আমি আপনাদের কাছে অর্থ চাইব না শুধু চাইব আপনাদের জীবন থেকে অল্প কিছু সময় খরচ করে গাযায় এবং সিরিয়ার সকল অসহায় ভাই-বোন এবং শিশুদের জন্য দো'আ করুন ।

আল্লাহ'র দোহাই লাগে তাদের জন্য আপনার দুই হাতটা তুলুন । আমরা যেখানে ফুটবল বিশ্বকাপ নিয়ে মেতে উঠেছি সেখানে একের পর এক হত্যা কাণ্ড চালানো হচ্ছে আমাদের মুসলিম ভাই-বোন এবং শিশুদের উপর। ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে । আর আমরা নিশ্চুপ !!!

আল্লাহ'র দোহাই লাগে, নিশ্চুপ হয়ে বসে থাকিয়েন না ।
দু রাকাত নফল নামাজ পড়ে আপনার দুইটা হাত তুলুন তাদের জন্য । আর নিশ্চয়ই আমাদের দো'আ আল্লাহ ভেস্তে যেতে দিবেন না। আমাদের দো'আ আল্লাহ কবুল করবেন। এবং ইনশাআল্লাহ আমদের ভাই-বোনদের জয় সুনিশ্চিত ।

হে আল্লাহ আমাদের ভাই-বোনদের কুরবানি কবুল করুন । হে আল্লাহ, আমাদের মজলুম ভাই-বোনদের কষ্টকে সহজ করে দিন । হে আল্লাহ আমাদের মজলুম ভাই-বোনদেরকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুন। হে আল্লাহ মুসলিম উম্মাহকে এক হওয়ার তৌফিক দান করুন । হে আল্লাহ মুসলিম উম্মাহের উপর জয় সুনিশ্চিত করে দিন।

আমিন ...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS