বাসায় এসে ঢুকতে না ঢুকতেই আম্মা ডাক দিলেন। আমি আম্মার রুমে গেলাম। আম্মা বললেন:
- বস
-- আমি উনার পাশে বসলাম
- একটু আগে একটা টক শো দেখছিলাম। যেখানে তোদের কথা বলছিল। একদম সত্য কথা
-- আমি কিছু বুঝতে পারলাম না, জিজ্ঞেস করলাম: আমাদের কথা মানে ?
- লোকটা একটা কথা বলেছিল । যা আমি ভুলে যাব বলে লিখে রেখেছি
-- কি কথা ?
- আম্মা উঠে গিয়ে একটা কাগজের টুকরা নিয়ে এসে আমারে বললেন:
"ফিজিক্যালি সে বাসায় থাকে, কিন্তু মেন্টালিটি সে বাসায় নাই"
-- সাথে সাথে বুঝতে পারলাম আম্মা আজকে ফেইসবুকের উপর লেকচার শুনানোর মুডে আছেন । তাই আমিও তৈরি করে নিলাম নিজেকে।
[] তারপর আম্মা লেকচার দিতে শুরু করলেন আপনার এবং আমার কথা। আজকাল-কার ছেলে-মেয়েরা মা-বাবাকে সময় দেয় না । ঘরে থাকে কিন্তু সারাক্ষণ ফেইসবুকে ...
লেকচার শুনতে শুনতে যখন বিরক্ত লাগছিল তখন আম্মাকে বললাম:
- আম্মা তোমারে কেমন কেমন জানি লাগতেছে
-- মানে ?
- দাঁত খুলে রাখছ নাকি ?
-- হ্যা
- অনেকদিন পর দেখলাম তোমার দাঁত ছাড়া চেহারা, কেমন জানি মায়া মায়া লাগতেছে
-- বুড়া হয়ে গেছি তাই না ?
- তা তো হইছই, তবে তোমারে দেখতে একদম নানার মত লাগতেছে
এই কথা বলতে না বলতেই আম্মার মুখে হাসি। তারপর লেকচারের পার্ট শেষ করে এসে ফেইসবুক পার্ট শুরু করলাম।
[] কাহিনীটা যদিও কিছুটা funny কিন্তু আমাদের এই বাস্তবতা অস্বীকার করলে চলবে না যে আমরা সত্যি সত্যি পরিবারকে সময় দিতে ভুলে যাচ্ছি । তাই আমাদেরকে এ বেপারে সচেতন হতে হবে। মা-বাবাকে সময় দিতে হবে। হয়তো আপনার মা-বাবা আমার মায়ের মত এমন চট করে মনের কথা বলতে পারছে না, মনে কষ্ট নিয়ে বসে আছেন । তাই তাদের সাথে কথা বলুন, তাদের শরীর কেমন, জিজ্ঞেস করুন। তারপর বাকি সময় বন্ধু, আড্ডা আর ফেইসবুক তো আর আছেই...
#Remember
"Facebook is not the most important thing. Family is.”

0 comments:
Post a Comment