RSS

আমার ক্রিকেটের ইতিহাস

আমার ক্রিকেট খেলা এখন শুধুই ইতিহাস :(

একসময় ক্রিকেট খেলাটা অনেক প্রিয় কিছু ছিল। কোন যায়গায় খেলার চান্স পাইলেই হইল । খুব একটা ভাল প্লেয়ার যে ছিলাম তা না, তবে মাঝে মাঝে ভাল রান করতে পারতাম, এবং মাঝে মাঝে সুযোগ বুঝে গতিতে বল করতে গিয়ে ইচ্ছে করেই চাকিং করতাম। চাকিং বুজছেন তো ? চাকিং হচ্ছে হাত ভেঙ্গে ঢিল ছুড়ার মত অনেকটা । illegal activity :P

[] একবার এক টুর্নামেন্টে এত জোড়ে চাক বল মারছিলাম এবং বলটা ব্যাটসম্যানের এমন এক যায়গায় গিয়ে পড়ছিল যে ব্যাটসম্যানের যায় যায় অবস্থা, অনেক্ষন নাক বন্ধ করে বসে থাকতে হল তারে। পানি টানি খাওয়ার পর যখন ব্যাটিং করতে উঠল তখন ভয়ে খেলতে গিয়া আউট হয়ে গেল :v :v

[] আরেকবার এক টুর্নামেন্ট খেলতে গেছিলাম পানিউড়া নামের এক যায়গায়। সিলেট থেকে আমি আর আমার ভাই । ভাড়া করা প্লেয়ার হিসেবে গেছিলাম। সেখানে আমাদের ভাব দেখে সবাই আমাদেরকে মাথায় তুলে রাখছে। সবাই বলাবলি করছিল, সিলেট থেকে দুইটা প্লেয়ার আনছে । খুব ভাল প্লেয়ার । চার ছক্কা ছাড়া কোন কথা নাই !!!

অবশেষে যখন খেলা শুরু হল তখন আমার ভাই ওপেনার হিসেবে খেলতে উঠে প্রথম ওভারেই রান আউট হয়ে নেমে আসে ... [ বলে রাখি: আমার ভাই কিন্তু আসলেই ভাল প্লেয়ার ]

তারপর উঠলাম আমি, সবাই মনে করল, একজন রান পায় নাই তো আরেকজন রান পাবে। ভাব টাব নিয়ে বেটিং করতে গিয়ে দেখি: ও মা !!! বল গুল্লির মতন আমার ঘাড়ের উপর দিয়া যাইতাছে :O

এবং যা হওয়ার তাই হইল আর কি । শূন্য রানে আউট হয়ে আসতে হল। মান ইজ্জৎ সব গেল গাঙ্গে ভাসিয়া ... :(

যদিও বলিং এ এক উইকেট পাইছিলাম ;) আর খেলাতেও জিতছিলাম :D

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment