RSS

মহান বীর রাজা আলেকজান্ডারের একটা কাহিনী

মহান বীর রাজা আলেকজান্ডারের একটা কাহিনী বলিঃ 
অনেক আগে এইটা লিখেছিলাম এবং পোস্ট দিয়েছিলাম। আশা করছি যারা এই বিক্ষাত রাজার এই কাহিনী এখনো পড়েননাই অথবা জানেন না তারা পড়বেন এবং কিছু শিখতে ইচ্ছা হলে শিখবেন...

অনেকেরই হয়তো এই কাহিনী জানা আছে, তাই যদি এই কাহিনী জানা থাকে তাইলে সময় নষ্ট করে পড়ার দরকার নাই।

আলেকজান্ডারের নাম তো শুনেছেন নিশ্চই, তারপরেও বলি, তিনি ছিলেন প্রাচীন গ্রীসের মেসিডনের রাজা এবং মহান এক যোদ্ধা।
তিনি পরিচিত পৃথিবীর (টলেমির মানচিত্র অনুযায়ী) বেশির ভাগ জয় করেছিলেন।

তার শেষ দু'টি কথা ছিলঃ
"Ice melts when heated"
"Eyes melt when hated"

এইবার কাহিনীটা বলিঃ

যখন রাজা অনেক রাজ্য জয়ের পর ঘরে ফিরছিলেন তখন পথে অসুস্থ হয়ে পড়েন। এবং বোঝতে পারেন উনার মৃত্যু ঘনিয়ে এসেছে। এখনো অনেক দুরের পথ অতিক্রম করতে হবে মা'কে শেষ বারের মত দেখার জন্য। কিন্তু তার ডুবন্ত জীবন তা হতে দিবে না।

তাই তিনি তার বিস্বস্ত প্রধান সেনাপতিকে ডেকে বললেন আমি খুব শিঘ্রই বিদায় নিতে যাচ্ছি, কথা দাও তুমি আমার শেষ তিনটে ইচ্ছে পুরন করবে সবার সামনে।

সেনাপতি অশ্রুভর্তি চোখে কথা দিলেন।

রাজা বললেনঃ
প্রথম ইচ্ছেঃ আমার ডাক্তার যেন আমার মৃত শরীরকে কবর পর্যন্ত নিয়ে যায়।

দ্বিতীয় ইচ্ছেঃ আমাকে যখন কবর পর্যন্ত নেয়া হবে তখন কবর পর্যন্ত যাওয়ার রাস্তায় সোনা,রুপা আর দামি দামি পাথর ছড়িয়ে ছিটিয়ে রাখবে।

তৃতীয় ইচ্ছেঃ যখন আমার লাশ কফিনের মধ্য করে নেয়া হবে তখন আমার হাত দু'টা যেন কফিনের বাইরে থাকে ...

সেনাপতি রাজাকে বিশ্বাস দিলেন উনার এই তিনটে ইচ্ছে পালন করা হবে, তারপর জানতে চাইলেন এর কারনঃ

রাজা বললেনঃ আমি মানুষকে জানাতে চাই যা আমি এই শেষ মুহুর্তে এসে শিখতে পেরেছি।

>আমার ডাক্তাররা যখন আমার লাশ নিয়ে যাবে তখন মানুষ জানবে ডাক্তাররা কাওকে মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে পারে না। যখন কোন মানুষ জান রক্ষা করতে পারে না,তখন কারো কোন মানুষের জান নেওয়ার অধিকার নাই।

> যখন আমার সারা জীবনের অর্জিত সোনা,রুপা আর দামি দামি পাথরের উপর দিয়ে হেটে আমার লাশকে নিয়ে যাওয়া হবে তখন মানুষ বোঝবে ধন-সম্পদের পেছনে ছোটা-ছোটি করা শুধুমাত্রই সময়ের অপব্যেয় ।

>আর যখন আমার কফিনের ভেতর থেকে আমার দু খালি হাত ঝুলে থাকতে দেখবে তখন মানুষ বোঝবে, আমি এসেছিলাম খালি হাতে এবং যাচ্ছিও খালি হাতে।

এই কথা গুলো বলে রাজা চোখ বন্ধ করেন এবং ধিরে ধিরে মৃত্যুকে আলিঙ্গন করেন।

একটা শেষ কথা বলিঃ

"যখন আমরা কিছু নিজের জন্য করি তার মৃত্যু হয় আমাদের মৃত্যুর সাথে সাথেই, কিন্তু অন্যের জন্য যখন কিছু করি তখন তা চিরকাল জীবত থাকে..."

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment