RSS

স্বরাস্ট্র মন্ত্রীর সাথে হিমুর কথপোকথন

আমি বসে বসে খাবারের অপেক্ষা করছি। যে হোটেলে বসে আছি তার নামঃ “মাছে-ভাতে” রেস্টুরেন্ট। একটা বড় নোটিশ বোর্ড ঝুলানো যেখানে লিখা আছেঃ খাম্বা ধরে নাড়াচাড়া করবেন না।
নোটিশটা পড়েই মনে পরে গেল একজন বিচক্ষন মানুষের কথা।

ধরেন আমার সাথে উনার ইন্টারভিউ হচ্ছেঃ

আচ্ছা সার আপনি বলেছেন মৌলবাদীরা ধাক্কা দিয়ে রানা-প্লাজা ধসিয়ে দিয়েছে। আপনি কি তা সিরিয়াসলি বলেছিলেন ?
- না।
আমারো তাই মনে হয়। আপনি হচ্ছেন মহাপুরুষদের দলে। আপনি কোন জিনিস সিরাসলি বলবেন তা মেনে নেয়া যায় না। আর সাধারন মানুষের উচিত তা সিরিয়াসলি না নেয়া। মহাপুরুষদের কথা শুধু শুনতে হয়, মানতে হয় না।
- তুমি ক আমার সাথে ফাইজলামি করছ ?
জ্বি না সার। আমি কোন মহাপুরুষের সাথে ফাইজলামি করি না। আই এম সিরিয়াস ।
- আচ্ছা ঠিক আছে বল।
আচ্ছা সার গত তিন দিন ধরে ঢাকায় যে হাটু পানি, তার পিছনে কি কোন বিরোধি দলের হাত আছে মনে করেন ?
- কি বলতে চাও তুমি ?
আমি বলতে চাচ্ছি এমনও তো হতে পারে বিরোধীদলের কর্মিরা ইচ্ছে করে বেশী বেশী পেশাব করে পানির স্তর বাড়িয়ে ফেলছে ?
- অনেক হইছে আর সহ্য করা যায় না। গার্ড ?
এক দল গার্ড সংগে সংগে ভেতরে ঢুকল ।
- একে নিয়ে হাজতে ঢুকাও আর অসিরে বল, এর যেন ভাল করে সেবা যত্ন করে।




রাত ১ টা ৪৯ মিনিট।
অসি সাহেবের টেবিলের সামনে বসে আছি। এবং এমন ভাবে মুখ নাড়াচ্ছি যেন আমি পান চিবুচ্ছি। অসি সাহেব আমার দিকে খুব অবাক দৃষ্টিতে চাহিয়া আছেন। আমার মুখ নড়ানো দেখে খুব যে বিরক্ত হচ্ছেন তা স্পষ্টই বুঝা যাচ্ছে।
- কি হয়েছে মন্ত্রীর সাথে ?
কিছু হয় নাই। উনি আমার ব্যেবহারে খুব বেশী ইম্প্রেসড। তাই এখানে পাঠিয়েছেন সেবা-যত্ন করতে ।
- ফাইজলামি করছ ?
জ্বি না। খালি খালি ফাইজলামি করতে যাব কেন ?
- তুই নাকি মন্ত্রী সাহেবরে মহাপুরুষ কইছস ?
উনি তো মহাপুরুষই। মহাপুরুষরা সহজ ভাষায় কিছু বলে না, উনাদের কথায় দার্ষনিক টাইপ ছাপ থাকে। যা সাধারন মানুষ বুঝতে পারে না বিধায় হাসাহাসি করে।
- তুই কেমনে বুঝলি ?
আমিও মহাপুরুষ হবার চেষ্টায় আছি।
- তুই মহাপুরুষ ? তাইলে একটা মহাপুরুষের বানী শুনা ।
পুলিশ রে নিয়া একটা বানী বলি ?
- বল।
যে পুলিশ জাতি ঘুষ খাইয়া পেট করতে পারলো না বড় সেই পুলিশ জাতি ব্যের্থ।
- তোর কি মনে হয় ? আমি ঘুষ খাই ?
জ্বি খান। এবং আজকেও ১০ হাজার টাকা খেয়েছেন। তবে সেইটা ঘুষ না। আমার সেবা যত্নের খরচ।
- ওসি সাহেবের মুখের হাব ভাব চেঞ্জ হয়ে গেল। তিনি বুঝতে পারছেন না কি বলবেন। তিনি মেলাতে পারছেন না, আমি তা কেমনে জানলাম ?

তিনি গার্ডকে ডেকে আমাকে ভেতরে নিয়ে যেতে বললেন। ১০ হাজার টাকার সেবাযত্ন খানিকটা দীর্ঘক্ষন চলল।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment