RSS

মোবাইল চুর মকছুদ

আমি সিলেট-ঢাকা হাইওয়ের কোন এক বট গাছের নিচের টং এর দোকানে চা খাচ্ছি। এই টং এই দোকান আমার বাসা থেকে অনেক দূরে সাইকেল দিয়ে আসতে ১ ঘন্টা লেগেছে।
মুগ্ধ হয়ে দেখছি চারিপাশ। দোকানের পিছন দিকে পানি আর পানি। বাতাসের স্পর্শে শরীরে হালকা আরাম অনুভব করছি। মনে হচ্ছে এখানে চাটি বিছিয়ে শুয়ে পড়ি।
আমি সিগেরেট টানছি, কারন এই পরিবেশে সিগেরেট স্থান সবার উপরে। শরীর যখন আরাম পায় তখন নিকোটিন ঢুকিয়ে তাকে বিরক্ত করতে মন আলাদা একটা শান্তি পায়।

শরীরের আরাম আর মনের শান্তি দু'টাই এত ঘন হয়ে এল যে ঘুম পেয়ে গেল। আমি দোকানের পিছনে ঘাষের উপর বটগাছটায় মাথা ঠেকে শুয়ে পড়লাম।

তখন স্বপ্ন দেখলামঃ
আমি ঠিক এখানেই মোবাইলে বাংলা গান শুনে শুনে ঘুমিয়ে পড়েছি। মোবাইলটা আমার ঠিক পেটের উপরে রাখা।
একটা কালা ছেলে মানে আমার চেয়েও কালা এমন কালা যাকে আফ্রিকার কালা ছেলেরাই তাকে কালা কালা বলে ডাকবে।
ছেলেটা আস্তে আস্তে এসে আমার মোবাইলটা চুরি করার চেষ্টা করছে। আমি কিছু করতে পারছি না কারন আমি ঘুমে ছিলাম। হটাৎ ঘুম ভেঙ্গে গেল দেখি ছেলেটা আমার মোবাইলে শুধু হাত দিয়েছে।
আমার ঘুম ভেঙ্গে যাওয়াতে ছেলেটা ভয় পেয়ে গেল।

-তোমার নাম কি কালা ?
আমি মকছুদ।
-আমি আরাম করে গান শুনে শুনে ঘুমাচ্ছি তোমার কি তা স্বহ্য হচ্ছে না ?
সরি দাদা। আমারে ক্ষমা করে দেন
-যাও ক্ষমা করলাম। তুমি মোবাইল চুরি করে কি করবে ?
গান শুনবো।
-মহৎ উদ্দেশ্য। আমার পছন্দ হয়েছে।
কালা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে।
-শুনো কালা। আমি এখন ঘুমাবো। গান শুনে শুনে ঘুমাবো। যখন আমি ঘুমিয়ে যাবো তখন তুমি আমার মোবাইলটা চুরি করে নিয়ে যেও।
-কালা এখনো জগতের সকল বিস্বয় নিয়ে আমার দিকে তাকিয়ে আছে।

আমি গান শুনে শুনে ঘুমানোর চেষ্টা করছি।
প্রায় ২০ মিনিট পর মকছুদ চুরির উদ্দেশ্যে মোবাইলে ধরল।
আমি আবার চোখ খুলে উঠে পড়লাম। মকছুদ ভয় পেয়ে গেছে। আগে চোখ বড় ছিল এখন মুখটাও হা করে আছে।

-আমি তো এখনো ঘুমাই নাই।
ঠিক আছে দাদা, আপনি ঘুমান ।
আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম। প্রায় তিন ঘন্টা পর ঘুম ভাংলো। উঠে দেখি আমার পাশে মকছুদ ছেলেটাও ঘুমাচ্ছে।

তখন স্বপ্ন ভেঙ্গে গেল। আমি সাইকেলে করে আবার বাসায় ফিরছি...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment